মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

কাশ্মীরে সেনাদের সঙ্গে দিওয়ালি উদযাপনে মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরে মোতায়েন সেনাদের সঙ্গে দিওয়ালি উদযাপনে সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কর্মকর্তাদের বরাতে এনডিটিভি বলছে, লাইন অব কন্ট্রোলে (এলওসি) দেশরক্ষার কাজে নিয়োজিত সেনাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই মোদির এ সফর।

কাশ্মীরে ভারতীয় সেনা মোতায়েন দিবস ও দিওয়ালি একইদিনে হচ্ছে  এবার। ১৯৪৭ সালে দেশ ভাগের পর এই দিনে পাকিস্তানের হামলা থেকে নিজেদের দখলকৃত জম্মু-কাশ্মীরের কর্তৃত্ব ধরে রাখতে উপত্যকায় সামরিকায়নের কাজ শুরু করে ভারত।

কাশ্মীরের রাজৌরি জেলা ভারত-পাকিস্তান সীমান্ত নির্ধারণকারী রেখা লাইন অব কন্ট্রোলের (এলওসি) পাশে অবস্থিত। মোদি সরাসরি সেখানে সেনাবাহিনীর ব্রিগেড হেডকোয়ার্টাসে গিয়ে নামেন। সেখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ২০১৪ সাল থেকে এ নিয়ে তৃতীয়বার দিওয়ালি উদযাপনে কাশ্মীর সফরে গেলেন নরেন্দ্র মোদি। গত আগস্টে কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা রদের পর এটাই তার প্রথম কাশ্মীর সফর।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ