মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

কাশ্মীরে কোন গুলি ছোঁড়া হয়নি: অমিত শাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, কাশ্মীরে বিক্ষোভ দমন করতে একটি গুলিও ছুঁড়তে হয়নি। কারও মৃত্যুও হয়নি।

জঙ্গিদেরও দিন শেষ হয়ে এসেছে। এছাড়া তিনি বলেন, বিশেষ মর্যাদা লোপের ফলে কাশ্মীরের উন্নয়নের পথই প্রশস্ত হয়েছে বলে দাবি করেছেন।

অমিত শাহ গতকাল শনিবার বলেন , ‘সংসদে কংগ্রেস নেতারা দাবি করেছিলেন, কাশ্মীরে অনেক রক্তপাত হবে। কিন্তু কিছুই হয়নি। গুলি চলেনি। কারও মৃত্যু হয়নি। শান্তিপূর্ণ ভাবে উন্নয়নের পথে হাঁটছে কাশ্মীর।’

অমিতের দাবি, সর্দার পটেল দেশীয় রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন। কিন্তু কাশ্মীর তার বাইরে থেকে গিয়েছিল।

বিশেষ মর্যাদা লোপ করে নরেন্দ্র মোদী কাশ্মীরকে বরাবরের জন্য ভারতের সঙ্গে যুক্ত করেছেন। তিনি পটেলের স্বপ্নপূরণ করেছেন।

ভারতের এই স্বরাষ্ট্রমন্ত্রীর আরো দাবি, ‘ভারতের লৌহপুরুষ পটেলকে ৭০ বছর ধরে অপমান করা হয়েছে। গুজরাতে তাঁর মূর্তি গড়ে সুদে আসলে সেই অপমান শোধ করে দেওয়া হয়েছে। এখন স্ট্যাচু অব ইউনিটি দেখতেই সব চেয়ে বেশি পর্যটক যান।’

পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন অমিত। তার কথায়, ‘ভারতীয় প্রধানমন্ত্রীর মতের গুরুত্ব কতটা তা মোদিই বিশ্বকে বুঝিয়েছেন।’

সেইসঙ্গে ক‌ং‌গ্রেসকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, ৭০ বছর ধরে দেশ শাসন করে ওঁরা মানুষকে অত্যাবশ্যকীয় সুযোগ সুবিধে দিতে পারেননি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ