সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

ফের ফিলিস্তিনি কৃষকদের ওপর হামলা চালালো ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সপ্তাহ না পেরুতেই ফিলিস্তিনি কৃষকদের ওপর আবার হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি নাগরিকরা।

শুক্রবার (২৫ অক্টোবর) রামাল্লার উম্মে সাফা গ্রাম থেকে যায়তুন সংগ্রহের সময় কৃষকদের ওপর হামলা চালায় তারা।

গত বুধবার সালফিতে দরিদ্র কৃষকদের ওপর আক্রমণ করে যায়তুন চুরি করার মাত্র তিন দিনের মাথায় এ ঘটনা ঘটালো দেশটির বেসামরিক লোকজন।

ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ইহুদি রাষ্ট্রটির সৈন্যবাহিনীর সমর্থনে শুক্রবার বিকেলের দিকে এ হামলা চালানো হয়।

শনিবার সকালে উম্মে সাফার গ্রাম-সরকার মারওয়ান ওয়াফাকে নিশ্চিত করেছে, শুক্রবার বিকেলে তিনজন অস্ত্রধারী ইসরায়েলি বেসামরিক নাগরিক উম্মে সাফার কৃষকদের ওপর হামলা চালিয়ে নিজেদের ক্ষেত থেকে তাদের তাড়িয়ে দেয়। ইসরায়েলের সৈন্যবাহিনীর তত্ত্বাবধানেই তারা নিন্দনীয় এ ঘটনা ঘটিয়েছে।

মারওয়ান আরও জানান, উম্মে সাফার জিবিয়া গ্রাম সংলগ্ন বড় একটি জমির অবৈধ দখল নিয়ে বসতিস্থাপনকারীরা গরুর খামার গড়ে তুলেছে। তারই প্রেক্ষিতে ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়।

অবৈধ রাষ্ট্র ইসরায়েলি নাগরিকদের সীমালঙ্ঘন ও দখলদারি বন্ধে আন্তর্জাতিক শক্তিসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন গ্রাম-সরকার মারওয়ান।

ওয়াফা নিউজ এজেন্সি অবলম্বনে বেলায়েত হুসাইন

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ