মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

শুধু মোদির ভাষণ শুনিয়ে ভোট মিলবে না: ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের দুই রাজ্য মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনে জিতলেও আসন কমেছে ক্ষমতাসীন দল বিজেপির। আর এর জন্য দলের মেরুকরণ রাজনীতিকেই দূষলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। অবিলম্বে এই নীতি ত্যাগ করার পরামর্শও তিনি দিয়েছেন গেরুয়া শিবিরকে।

গতকাল বৃহস্পতিবার হায়দরাবাদে ওয়াইসি বলেন, বিজেপি দাবি করেছিল মহারাষ্ট্রে বিপুল ভোটে জয়ী হবে; কিন্তু আশানুরূপ ফল সেখানে হয়নি। আর আমি তো বলব, হরিয়ানায় তারা হেরেছে। মেরুকরণের রাজনীতি ছেড়ে বিজেপির উচিত দেশের অর্থনীতি এবং গ্রামীণ দূরবস্থার প্রতি মনোযোগী হওয়া।

বিহারের কিষানগঞ্জ উপনির্বাচনে বিজেপির সুইটি সিংকে ১০ হাজার ২০৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন এআইএমআইএম-এর প্রার্থী কামরুল হুদা।

বিধানসভা নির্বাচন উপনির্বাচনের ফল বিজেপির জন্য ‘সতর্কবার্তা’ বলে ওয়াইসি আরও বলেন যে, নির্বাচনের ফলাফল দেখিয়ে দিয়েছে সময় বদলাচ্ছে এবং শুধুমাত্র প্রধানমন্ত্রীর জনসভার জোরে ভবিষ্যতে জয় পাওয়া সম্ভব হবে না।

তবে কংগ্রেস শীর্ষ নেতৃত্বকেও ছেড়ে কথা বলেননি এআইএমআইএম প্রধান। ওয়াইসির মতে, ‘আমার মনে হয় মহারাষ্ট্রে যথেষ্ট পরিশ্রম করেনি কংগ্রেস। হরিয়ানাতেও আঞ্চলিক নেতাদের সাফল্যই ভোটের ফলে প্রতিফলিত হয়েছে বলে এখনও পর্যন্ত আমার মনে হয়েছে।’ দুটি রাজ্যেই জোট সরকার গঠন করতে হবে বিজেপিকে। দু জায়গাতেই গতবারের চেয়ে আসন কমেছে তাদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ