সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

চিকিৎসার জন্য জামিন পেলেন নওয়াজ শরীফ, অবস্থা গুরুতর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চিকিৎসার জন্য জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ইমিউন ডিজ-অর্ডারে আক্রান্ত হয়ে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তার জামিনের বিষয়টি নিশ্চিত করেছে তার দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)।

এর আগে গত সোমবার রাতে হঠাৎ‌ করে শারীরিক অবস্থার অবনতি হলে ব্যক্তিগত ডাক্তারের পরামর্শে নওয়াজ শরিফকে লাহোরের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতেই রক্ত পরীক্ষার পর ডাক্তাররা জানায়, প্লেটলেট কাউন্ট অস্বাভাবিক হারে কমে গিয়েছে।

তার ডাক্তার জানিয়েছেন, নওয়াজ শরীফের শারীরিক অবস্থা এতটাই খারাপ যে, এখনো বড় কিছু হয়নি এটা আশ্চর্যজনক। গত তিন দিন ধরে তার অবস্থা যা আছে এর থেকে আর খারাপ কিছু হতে পারে না।

ইতোমধ্যে তার শরীরের মধ্যেই রক্তপাত শুরু হয়ে যাওয়ার কথা। অবিলম্বে তার চিকিৎসা শুরু না হলে তিনি মারা যেতে পারেন বলেও সাবধান করা হয়েছে।

এর আগে বাবাকে দেখতে গিয়ে হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে পরেছেন তার মেয়ে মরিয়ম নওয়াজও। আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাড়াতাড়ি তাকে ওই একই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রক্তচাপ কমে যাওয়ায় মরিয়ম অসুস্থ হয়ে পড়েছেন। তার শরীর খুব দুর্বল। সাংবাদিকদের মরিয়ম অভিযোগ করেছেন, বাবার চিকিৎসা দূরে থাক তার সঙ্গে কথাও বলতে দেয়া হচ্ছে না তাকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ