বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

দুই বছর ১১ মাসেই কোরআনে হাফেজা স্কুলছাত্রী তায়্যিবা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাত্র দুবছর এগার মাসে সম্পূর্ণ কুরআন মুখস্থ করেছে তাসনিম তায়্যিবা (পুষ্প) নামে এক স্কুল শিক্ষার্থী।

বগুড়ার ‘স্কুল অব দ্যা কুরআন’এর শিক্ষার্থী পুষ্প চতুর্থ শ্রেণিতে পড়ে। প্রতিদিন অল্প সময় ব্যয় করেই পুরো কুরআন মুখস্থ করে নেয় তাসনিম। এ উপলক্ষ্যে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে স্কুল অব দ্যা কুরআন কর্তৃপক্ষ।

২০১৫ সালে বগুড়া শহরে প্রতিষ্ঠিত হয় ‘স্কুল অব দ্যা হলি কুরআন’। স্কুলশিক্ষার্থীদের কুরআন, আরবি ভাষা ও জরুরি মাসয়ালা-মাসায়েল শিক্ষা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমানে এতে প্রায় এক হাজার শিক্ষার্থী রয়েছে। মাত্র চার বছরেই স্কুলশিক্ষার পাশাপাশি ৫ জন শিক্ষার্থী হাফেজ/হাফেজা হয়েছে। গত ১৭ অক্টোবর ওরাকাতুস সাহারা নামক পঞ্চম শ্রেণি পড়ুয়া আরেক শিক্ষার্থী হাফেজা হয়েছে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুফতি মনোয়ার হুসাইন বলেন, ‘দেশে সব আছে, শুধু চরিত্রহীনতা প্রকট হয়েছে। চরিত্রবান আল্লাহভীরু মানুষ উৎপাদন খুবই দরকার। কুরআনের দাওয়াতকে ছড়িয়ে দিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ