মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সরকার বিরোধী আন্দোলনের অনুমতি দিলো পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে সরকার বিরোধী আন্দোলন ‘আযাদি মার্চ’ এর অনুমতি দিয়েছে দেশটির আদালত। শর্তের ভিত্তিতে বিরোধী দলগুলোকে অনুমতি প্রদানের বিষয়টি জানিয়েছে ডেইলি পাকিস্তান।

আজ বুধবার পাকিস্তান সুপ্রিমকোর্ট ও ইসলামাবাদ হাইকোর্টের সিদ্ধান্তের ভিত্তিতে শর্তসাপেক্ষে আযাদি মার্চের অনুমতি দেয়া হয় বলে জানায় গণমাধ্যমটি।

বেসরকারি একটি টিভি চ্যানেলের সূত্রে ডেইলি পাকিস্তান জানায়, সরকারি আলোচনা কমিটি বুধবার প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে তারা পাক প্রধানমন্ত্রীকে বিরোধী দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা প্রসঙ্গে বিস্তারিত জানান।

ইমরান খান আলোচনা কমিটিকে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেন এবং বলেন, ইসলামাবাদে প্রতিবাদ আন্দোলন করার ব্যাপারে আদালতের সিদ্ধান্ত রয়েছে। বিচার বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রণালয় সবকিছু নিয়ন্ত্রণ করবে।

এদিকে সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, ২৭ অক্টোবর এর আগে আযাদি মার্চ না করার জন্য আমরা বিরোধী দলগুলোকে অনুরোধ করবো এবং আশা করি তারা আলোচনার মাধ্যমে আমাদের কথা মেনে নিবে।

আর প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আলোচনা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, আযাদি মার্চে কোন রকম বিশৃঙ্খলা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোন কিছু বরদাশত করা হবে।

ডেইলি পাকিস্তান অবলম্বনে বেলায়েত হুসাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ