মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আবারো গোলাগুলিতে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের ত্রাল এলাকায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

এনডিটিভির বরাতে জানা যায়, এই গোলাগুলির ঘটনা ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে কাশ্মীরের ত্রালে।

খবরে আরো বলা হয়, ত্রালে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে ইনকাউন্টারে তিনজন নিহত হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা নিহত তিনজনকে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন জয়েশ-ই-মোহাম্মদের সদস্য বলে দাবি করেছেন।

কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক দিলবাগ সিং বলেন, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন জয়েশ-ই-মোহাম্মদের সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের গোলাগুলি হয়েছে।

এতে তিন সন্ত্রাসীর প্রাণহানির ঘটনা ঘটেছে। গোলাগুলির সময় ঘটনাস্থল থেকে অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ