সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

নওয়াজ শরিফকে সর্বোচ্চ চিকিৎসাসেবার নির্দেশ ইমরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি নওয়াজ শরিফের সর্বোচ্চ চিকিৎসাসেবার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাঞ্জাব সরকারকে এ বিষয়ে সবধরণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

ইমরান খানের তথ্য বিষয়ক উপদেষ্টা আশিক ফিরদৌস আওয়ান এক টুইটবার্তায় বলেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্বাস্থ্য বিষয়ক খোঁজখবর বিস্তারিত জানতে পাঞ্জাব গভর্নরকে ইতিমধ্যে তলব করা হয়েছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাঞ্জাব গভর্নর সরদার ওসমানের সঙ্গে ইমরান খান এ বিষয়ে ফোনে কথা বলেছেন বলেও জানান তিনি।

সোমবার নওয়াজ শরিফকে গুরুতর অসুস্থ অবস্থায় লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। হঠাৎ করে বিরোধী দলের নেতারা কেন এভাবে জেলখানায় গুরুতর অসুস্থ হয়ে পড়লেন, এ নিয়ে সোমবার থেকেই পাকিস্তানে বিরোধী দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে আসছেন। তাদের অভিযোগ, শীর্ষ বিরোধী দলের এই নেতারা ঠিকমতো চিকিৎসাসেবা পাচ্ছেন না। তাদের তিলে তিলে মারার জন্য তেহরিক-ই-ইনসাফের সরকার চক্রান্ত করছে।

চিকিৎসকরা বলেছেন- তার রক্তে প্লাটিলেটের পরিমাণ ১৬ হাজার থেকে কমে দুই হাজারে নেমে এসেছে। একজন সুস্থ মানুষের যেখানে কমপক্ষে দুই লাখ প্লাটিলেট থাকার কথা।

এদিকে কারাগারে নওয়াজ শরিফকে ‘বিষ’ দেয়া হয়ে থাকতে পারে বলে অভিযোগ করেছেন নওয়াজ শরিফের ছেলে হুসেন নওয়াজ। হুসেন নওয়াজ এক টুইট বার্তায় এ অভিযোগ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ