রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ক্রিকেটারদের সব দাবি মেনে নিতে আমরা প্রস্তুত: পাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ক্রিকেটারদের সব দাবি মেনে নিতে প্রস্তুত আমরা।

বুধবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর একথা জানান বিসিবি সভাপতি। আজ দুপুরে গণভবনে সমস্যা সমাধানের জন্য পাপনকে দিক নির্দেশনা দেন শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন যু্ব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুহা. জাহিদ আহসান রাসেল।

বিসিবির সভাপতি জানান, শুধু টাকার কারণে তারা এমনটি করছে না। এখানে অন্য কোনো কারণ থাকতে পারে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দরজা ক্রিকেটারদের জন্য সব সময় খোলা রয়েছে।

এ সময় নাজমুল হাসান পাপন জানান, আগে দাবি না জানিয়ে ক্রিকেটারদের ধর্মঘটে বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

গত সোমবার ১১ দফার দাবি জানিয়েছে ক্রিকেটাররা। সব দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের মুখ পাত্র সাকিব আল হাসান।

টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব, তামিম ইকবাল, মুশফিকুরর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদসহ মিরপুরে জড়ো হন প্রায় ৫০ জন জাতীয় পর্যায়ের ক্রিকেটাররা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ