সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

তুরস্কে কখনোই ই-সিগারেটের অনুমতি দিব না: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেন, তুরস্কে আমি কখনোই কোনো ‘ই-সিগারেট’ কোম্পানিকে তাদের পণ্য বাজারজাত করার অনুমতি দিব না।

ইস্তাম্বুলে এক তামাক বিরোধী অনুষ্ঠানে এরদোগান বলেন, আমি বাণিজ্যমন্ত্রীকে সব ধরনের ইলেক্ট্রনিক সিগারেট কোম্পানিকে অনুমতি দিতে নিষেধ করে দিয়েছি। যাতে বিষ বিক্রি করে কোনো কোম্পানি অঢেল অর্থ উপার্জনের সুযোগ না পায়।

তুরস্কের প্রেসিডেন্ট আরো বলেন, মুসলানদের উচিত সব রকমের নেশা জাতীয় দ্রব্য পরিহার করে আমাদের দেশীয় চা পান করা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৬ সালের এক জরিপ মতে, তুরস্কে শতকরা ২৭ পার্সেন্ট যুবক ধুমপায়ী। যাদের বয়স ১৫ বছরের বেশি। যেখানে ২০১০ সালে ধুমপায়ী ছিলো শতকরা ৩১ জন।

উল্লেখ্য, অস্ট্রোলিয়া, ব্রাজিল, ভারত এবং জপানসহ বিশ্বের বিভিন্ন দেশ ই-সিগারেটের উপর কঠোরতা আরোপ এর মার্কেট সীমিত করে এনেছে। (ডেইলি জং থেকে অবলম্বনে)

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ