মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আলোচনা ব্যর্থ, মাওলানা ফজলুর রহমানকে গৃহবন্দী করার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের জমিয়তে ওলামায়ে ইসলামের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ায় পরিস্থিতি সামাল দিতে মাওলানা ফজলুর রহমানকে গৃহবন্দী করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ডেইলি জংয়ের বরাতে জানা যায়, পাকিস্তান সরকারের উচ্চ পর্যায়ের গোপন এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সরকার জমিয়তে উলামায়ে ইসলামের সরকার বিরোধী আন্দোলন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

আর এ আন্দোলন বন্ধ করতেই মাওলানা ফজলুর রহমানকে গৃহবন্দী করার সিদ্ধান্ত নিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছে, ৩১ অক্টোবরের আগেই পরিকল্পিতভাবে আন্দোলন স্থগিত করার করার আগে মাওলানা ফজলুর রহমানকে আটক করার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্রমতে আরো জানা যায়, মাওলানা ফজলুর রহমানকে অক্টোবরের শেষ চার দিনে গ্রেপ্তার হতে পারেন। মাওলানা ফজলুর রহমান ছাড়াও জমিয়তে উলমায়ে হিন্দের আরো ৮ প্রবীণ নেতাও গ্রেফতার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, পাকিস্তানে ইমরান খানকে অবৈধ সরকার ঘোষণা করে আগামী ২৭ অক্টোবর ইসলামাবাদে সরকার হটাও আন্দোলনের ডাক দিয়েছে বিরোধী দলগুলো। আজাদি মার্চে সভাপতিত্ব করবেন জেইউআই-এফ দলের প্রাদেশিক প্রধান মাওলানা আত্তাউর রহমান।

সম্মেলনে অংশগ্রহণকারী দলগুলো আজাদি মার্চের জন্য একটি যৌথ কৌশলপত্র চূড়ান্ত করেছে।
দক্ষিণাঞ্চলীয় জেলা খাইবার পাখতুনখাওয়া থেকে মিছিল নিয়ে ইসলামাবাদ হয়ে ৩১ অক্টোবর খোহাত-ফাতেহ জং সড়কে পৌঁছাবে।

একই সময় পেশওয়ার, মালাকান্দ, মার্দান ও হাজার বিভাগের মিছিল পাঞ্জাব হয়ে গ্রান্ড ট্রাংক রোডে গিয়ে থামবে। এদিকে আইন ও শৃঙ্খলা নিয়ে প্রাদেশিক সরকার আট সদস্যের একটি মন্ত্রীসভার কমিটি গঠন করেছে।

বিক্ষোভ থেকে সম্ভাব্য সহিংসতার আশঙ্কা থেকে মন্ত্রীসভার একটি কমিটি গঠন করেছে দেশটির সরকার।

আইনমন্ত্রী সুলতান মোহাম্মদ খানকে প্রধান করে স্থানীয় সরকার মন্ত্রী শাহরাম তারাকেই, যোগাযোগ ও পূর্তমন্ত্রী আখবার আইয়ুব, তথ্য মন্ত্রী শওকত আলী ইউসুফজাইও রয়েছেন।

ডেইলি জং অবলম্বনে আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ