মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ভারতে কোনো ধর্মই প্রাধান্য পাবে না, এ দেশ সবার: মাওলানা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এনে ভারতের জমিয়তে ওলামায়ে হিন্দের এক গুরুত্বপূর্ণ সভায় আল্লামা সাইয়্যেদ আরশাদ মাদানী বলেন, আজ কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত মানুষ ভয়-ভীতি আর শঙ্কায় বসবাস করছে। তাদের জীবনের নিরাপত্তার দায়িত্ব সরকারের। সরকারের উচিত জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।

গতকাল শনিবার জমিয়তে ওলামার কেন্দ্রীয় কার্যালয়ের মুফতি কেফায়াতুল্লাহর সূচনা বক্তব্যে আল্লামা সাইয়্যেদ আরশাদ মাদানীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।বৈঠকে বাবরি মসজিদ মামলার অগ্রগতি, এনআরসি, কাশ্মীর, আসাম নাগরিকত্ব ইস্যু পর্যালোচনা করা হয়।

দেশের বর্তমান পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সবচেয়ে খারাপ অবস্থার পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

আরব বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এ গুরুত্বপূর্ণ বৈঠকে সদস্যরা দেশের বর্তমান পরিস্থিতি প্রকাশ্যে আলোচনা করেন।

কাশ্মীর বিষয়ে বক্তব্যে মাওলানা মাদানী বলেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, একদিকে সংবিধানের শাসনকে গলাটিপে হত্যা করা হয়েছে। অন্যদিকে দেশের মুসলিম ঐতিহ্য ধ্বংসের নীল নকশা আঁকছে।

তিনি আরো বলেন, ভারত বহু শতাব্দী ধরে ধর্মীয় নিরপেক্ষতা ও সহনশীলতার জন্য পরিচিত, ধর্মনিরপেক্ষতা ও সহনশীলতা কেবল ভারতের পরিচয়ই নয় এটি তার সংবিধানের চেতনাও রয়েছে।

আজ দেশের সংখ্যালঘু বিশেষত মুসলমানদের ধর্মীয় পরিচয় ঝুকির মধ্যে রয়েছে। টার্গেট করা হচ্ছে মুসলিমদের।যার ভিত্তিতে এখন অবধি এত লোক প্রাণ হারিয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংবিধানের শাসন ও আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে দেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হবে। জমিয়তে উলামায়ে হিন্দ আজ অবধি দেশে ঐক্য, সংহতি ও শান্তি ও ভ্রাতৃত্ববোধ প্রচার করতে সক্ষম হয়েছে।

জম্মু ওলামার মিশন আজ আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যেহেতু একটি নির্দিষ্ট চিন্তাভাবনা ও আদর্শে সফল রাজনৈতিক শক্তি দেশকে ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় নিরপেক্ষতা পথে পরিচালিত করতে পারে। আমরা সে ভূমিকাই পালন করছি।

তিনি বলেন, ভারতের ইতিহাসে আমাদের রক্ত মিশে আছে, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। বহু শতাব্দী ধরে এদেশের মাটিতে আমাদের পূর্বসূরীদের রক্ত ঝড়েছে।তাদের ত্যাগ আমাদের জন্য এক গৌরবময় ইতিহাসের অধ্যায় রচিত করেছে।

তিনি আরো বলেন, প্রজাদের সন্তুষ্ট করা প্রধানমন্ত্রীর দায়িত্ব, কারণ প্রধানমন্ত্রী কোনও দলের নয়, পুরো দেশের মালিক। মাওলানা মাদানী হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতে কোনও একক মতাদর্শ ও ধর্মই প্রাধান্য পাবে না; এই দেশটি সবারই।

বাসিরাত অনলাইন থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ