সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

কাশ্মীর ইস্যু: পাকিস্তানকে সমর্থন করায় তুরস্কে সফর বাতিল মোদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন জানিয়েছে তুরস্ক। সেই সঙ্গে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার নিয়ে প্রশ্নও তুলেছে দেশটি। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুরস্ক সফরের কথা থাকলেও তা বাতিল করেছে ভারত সরকার।

ইন্ডিয়া টুডের বরাতে জানা যায়, পাকিস্তানকে সমর্থন জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, সংঘাত নয়, ন্যায়বিচারের ভিত্তিতে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করা জরুরি।

তিনি আরও বলেছেন, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও সমৃদ্ধিকে কাশ্মীর ইস্যু থেকে আলাদা করা যায় না।

যখন আন্তর্জাতিক মহলের অধিকাংশই কাশ্মীরের সমস্যাকে ভারতের ‘অভ্যন্তরীন বিষয়’ বলে মত প্রকাশ করেছে, তখন জাতিসংঘের মতো একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাশ্মীর নিয়ে পাকিস্তানকে সমর্থন করায় স্বভাবতই ক্ষুদ্ধ ভারত সরকার।

দেশটির পরারাষ্ট্র মন্ত্রণালয়েরে শূখপাত্র রবীশ কুমার এ প্রসঙ্গে বলেন, ‘ভারতে অভ্যন্তরীণ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্টের এ ধরনের মন্তব্যকে আমল দিতে চাইছে না ভারত।’

তিনি আরও বলেন, ‘কাশ্মীর ইস্যু কী, তা তুরস্ককে বুঝিয়েও দেওয়া হয়েছে, যাতে তারা এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকে। এটা পুরোপুরি ভারতের অভ্যন্তরীণ বিষয়।’

উল্লেখ্য, চলতি বছরের শেষে তুরস্ক সফর করার কথা ছিল নরেন্দ্র মোদির।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ