সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

মুসলিম বাদে অন্যদের নাগরিকত্ব দেয়ার পরিকল্পনা করছে বিজেপি: ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলমানদের বাদ দিয়ে অন্য ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেয়ার যে পরিকল্পনা বিজেপি সরকার নিয়েছে তা আইন ও সংবিধান বিরোধী বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রেসিডেন্ট ও হায়দরাবাদ লোকসভার সদস্য ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি।

শুক্রবার মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে এক সমাবেশে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, মুসলিম বাদে সবাইকে নাগরিকত্ব দেয়া হবে। কিন্তু এর উদ্দেশ্য কী? এটা কী ভারতীয় সংবিধানের ১৪ ধারা সমতার অধিকার বিরোধী নয়? এটা কী বৈষম্য নয়? এটা আমাদের সংবিধানের ১৫ ধারা বিরোধী, মৌলিক অধিকারবিরোধী।

ওয়াইসি বলেন, আপনারা জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি কার্যকর করবেন? কেন আপনারা এনআরসি কার্যকর করবেন? আসামে পাহাড় খনন করে ইঁদুর পর্যন্ত বেরোয়নি! কেবল ১৯ লাখ লোকের নাম এনআরসি’র বাইরে আছে। বিজেপি-শিবসেনার মাথাব্যথা শুরু হয়েছে যখন বুঝতে পেরেছে এনআরসি থেকে বাদ পড়া ১৯ লাখের মধ্যে বেশিরভাগ নাম অমুসলিম।

এজন্য সঙ্গে সঙ্গে বিজেপি বলে দিয়েছে আসামের এনআরসিকে আমরা মানি না।

বিজেপি সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে হায়দরাবাদ লোকসভার এ সদস্য আরও বলেন, চলতি বছরে আওরঙ্গাবাদ জেলায় কমপক্ষে ৭৫ কৃষক আত্মহত্যা করেছেন। এগুলো বন্ধ করুন। গরীবদের জন্য অর্থ খরচ করুন। ওরা বিদ্বেষের রাজনীতি করছে। হৃদয়ের মেলবন্ধনের রাজনীতি ওদের নেই। ভয়, আতঙ্ক সৃষ্টির রাজনীতি, ভয় দেখিয়ে রাখাই ওদের উদ্দেশ্য।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ