বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

কিশোরগঞ্জের প্রবীণ মুহাদ্দিস মাওলানা সালাহ উদ্দিন লাহুরীর জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের আল-জামিয়াতুল ইমদাদিয়ার প্রবীণ মুহাদ্দিস মাওলানা সালাহ উদ্দীন লাহুরীর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বরে জুমার নামাজের পর মরহুমের বড় ছেলে মাওলানা আসাদুল্লাহর ইমামতিতে জানাজা সম্পন হয়।

পরে দাফনের জন্য লাশ নিয়ে যাওয়ায় হয় মরহুমের স্মৃতি বিজড়িত জায়গা কিশোরগঞ্জ শহরস্থ বয়লা ইমাম বাড়ির মসজিদের পাশের কবরস্থানে। এবং সেখানে তার দাফন সম্পন্ন হয়৷

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটে কিশোরগঞ্জের পুরান থানার নিজ বাসায় ইহধাম ত্যাগ করেন মাওলানা সালাহ উদ্দিন লাহুরী। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন বলে জানা যায়।

মাওলানা সালাহ উদ্দিন রহ. দীর্ঘ ৫৫ বছর কিশোরগঞ্জের ঐতিহাসিক জামিয়া ইমদাদিয়ায় হাদিসের অধ্যাপনা করেছেন। এছাড়াও কিশোরগঞ্জ শহরের বয়লা ইমাম বাড়ি জামে মসজিদের দীর্ঘ দিন খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। দেশে-বিদেশের হাজার হাজার মুহাদ্দিস, মুফাসিসর তার ছাত্র। তাকে এক নজর দেখার জন্য তারা ভিড় করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ