মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

২০২০ সালের হজ ব্যবস্থাপনা আরও সফল হবে: প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মুহা. আবদুল্লাহ বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় অতীতের যে কোনো সময়ের চেয়ে চলতি বছরের সার্বিক হজ ব্যবস্থাপনা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। একইভাবে ২০২০ সালের ব্যবস্থাপনা আরও সফলতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ‘হজ ব্যবস্থাপনা কর্মশালা-২০১৯’-এ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘হাজিরা আল্লাহর ঘরের মেহমান, তাদের চোখে পানি দেখতে চান না।’ মাননীয় প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা মাথায় রেখে শুরু থেকেই কাজ শুরু করেছিলাম। সবার সহযোগিতায় ও প্রচেষ্টায় এবারের সার্বিক হজ ব্যবস্থাপনা সফল হয়।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিসুর রহমানের সভাপতিত্বে ও পরিচালক (হজ) সাইফুল ইসলামের সঞ্চালনায় সদ্য সমাপ্ত চলতি বছরের (২০১৯) হজ কার্যক্রমের সামগ্রিক তথ্য তুলে ধরেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ) এ বি এম আমিন উল্ল্যাহ নুরী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ