বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

বাংলাদেশ জলসীমা থেকে ১১ ভারতীয় জেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সমুদ্রসীমা লঙ্ঘন করে মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরে মাছ শিকারের অভিযোগে ১১ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এসময় ‘এমভি হারা পার্বতী’ নামে একটি ফিশিং বোটও জব্দ করা হয়।

সোমবার (১৪ অক্টোবর) ভোরে তাদের আটক করে মোংলা থানায় হস্তান্তর করা হয়। মোংলা থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা (এএসআই) মুহা. আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত জেলেরা হলেন- সিদ্ধিরশর গানা (৫৪), শ্রী কৃষ্ণ (৫৩), দিপক বাড়ই (৩৫), রামকৃষ্ণ দাস (৩০), হরিপ্রধান (৫৭), সুভাষ পাল (৫২), মাইনু হানবেগ (৫৮), পিন্টু মন্ডল (৪৮), জন্টু মৃধা (৫৫), প্রদিপ পাল (৩৫) ও গোকুল দলপতি (৩৭)।

পরে নৌবাহিনী আটক জেলেদেরকে মোংলা থানায় হস্তান্তর করলে পুলিশ বিকালে তাদের বাগেরহাট আদালতে পাঠায়। আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেছে।

আটক এসব জেলেদের বাড়ী ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলায় বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩ এর ২২ ধারায় মামলা দায়েরর পরে আদালদের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মোংলার দিগরাজ নৌ ঘাঁটির পিওআর (জি) এম ইমান আলী বাদী হয়ে তাদের বিরুদ্ধে এ মামলা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ