মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

অবৈধ শিক্ষার্থীদের ঢাকা কলেজের হল ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবাসিকে থাকা অবৈধ শিক্ষার্থীদের সাত দিনের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে ঢাকা কলেজ প্রশাসন। গতকাল সোমবার অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজের ছাত্রাবাস সমূহে শিক্ষার পরিবেশের উন্নয়নের স্বার্থে আবাসিক হলে অনিবন্ধিত ও অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের অবস্থানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া একাডেমিক কাউন্সিল নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সিদ্ধান্ত: ১. মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ যে সব শিক্ষার্থী এখনও ছাত্রাবাসে অবস্থান করছে তাদের আগামী ২১ অক্টোবরের মধ্যে ছাত্রাবাস ত্যাগ করতে হবে। ২. মাস্টার্স পরীক্ষা (মৌখিক ও ব্যবহারিক) শেষ হবার ১৫ দিনের মধ্যে তাদের ছাত্রাবাস ত্যাগ করতে হবে।

৩. ছাত্রাবাসে অবস্থানকারীদের অনতিবিলম্বে সিট রেন্ট পরিশোধ করে তত্ত্বাবধায়কের নিকট থেকে হল কার্ড সংগ্রহ করতে হবে। আবাসিক হল কার্ড ছাড়া কেউ ছাত্রাবাসে থাকতে পারবে না। ৪. ছাত্রাবাসে অবস্থানকারীদের অনতিবিলম্বে নিজ নিজ বিভাগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন খাতায় সংশ্লিষ্ট ছাত্রের তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে।

৫. কোনো অবস্থাতেই ছাত্রাবাসে বৈদ্যুতিক হিটার ব্যবহার করা যাবে না।

এছাড়াও তালিকাভুক্তির বাইরে কোনো ছাত্র ছাত্রাবাসে অবস্থান করার কারণে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক সমস্যায় পড়লে কলেজ বা ছাত্রাবাস কর্তৃপক্ষ কোনো দায় বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

dhaka-college-notice

উল্লেখ্য, এর আগে সময়সীমা বেঁধে দেয়া না হলেও অবৈধ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কলেজ প্রশাসন। এবার নির্দিষ্ট সময় বেঁধে দিল প্রশাসন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ