সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, অপব্যবহার বন্ধ করুন: ড. বদিউল আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সারাদেশে ছোট বড় অনেক সম্রাট তৈরি হয়েছে। এ সম্রাট শুধু আওয়ামী লীগে নয়, সব দলেই রয়েছে। এমন সম্রাটদের প্রতিহত করতে হলে প্রয়োজন সকল দলের রাজনৈতিক ঐক্যমত।

সোমবার (১৪ অক্টোবর) ফেনী শহরের ফুড ল্যান্ড চাইনিজ রেষ্টুরেন্টের একটি মিলনায়তনে সুজন ফেনী জেলা কমিটির আয়োজনে ‘বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও নাগরিক ভাবনা শীর্ষক’ গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

ছাত্র রাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রদের রাজনীতি করা সাংবিধানিক অধিকার। এ অধিকার খর্ব করা উচিত নয়। তবে লেজুড় ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন।

দেশে এখন দুর্বৃত্তায়ন চলছে। এ দুর্বৃত্তায়ন রোধ করতে সকল দলের প্রয়োজন। জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা থাকলে এমন পরিস্থিতি তৈরি হতো না। জনগণের সম্মতির শাসন সৃষ্টি করতে হবে। সম্রাটদের সরকার নয়। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

বদিউল আলম মজুমদার বলেন, সুজনের সংস্কার প্রস্তাবের উদ্দেশ্য সকল দলের সম্মিলিত ঐক্য, দেশকে এগিয়ে নিতে এর প্রয়োজনীয়তা অপরিসীম। দেশের বর্তমান যে অবস্থা এতে সর্বক্ষেত্রে সংস্কার প্রয়োজন। আর তার জন্য প্রয়োজন একটা জাতীয় সনদ। যে সনদটিতে স্বাক্ষর করবে দেশের সকল রাজনৈতিক দল। সকল রাজনৈতিক দল সদিচ্ছা পোষণ করলে এ জাতীয় সনদ প্রতিষ্ঠা করা সম্ভব।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ