সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

মিরপুরে একই পরিবারের ৩ জনের মৃত্যু: এখন পর্যন্ত যা জানা গেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, বায়েজিদ সরকার নামে ওই ব্যবসায়ী ঋণে জর্জরিত হয়ে পরিবারের সদস্যদের নিয়ে আত্মহত্যা করেছে।

মিরপুর ১৩ নম্বরের বি ব্লকের ৫ নম্বর সড়কের ১০ নম্বর বাসায় প্রায় ১০ বছর ধরে থাকতেন ব্যবসায়ী বায়েজিদ সরকার। বাসাটি তার স্ত্রী অঞ্জনার বোনের বাসা। বৃহস্পতিবার দুপুরে কোনো সাড়া না পেয়ে বাসার কেয়ারটেকারকে নিয়ে তালা ভেঙে দরজা খোলা হলে তাদের একাদশ শ্রেণীতে পড়ুয়া ছেলে ফারহানসহ তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশের ক্রাইমসিনের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন।

আলামত সংগ্রহ করার পর মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ