সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন একজন কীর্তিমান পুরুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি ফয়জুল্লাহ ।।

বাতিলের বিরুদ্ধে সাহসী কন্ঠ, সদালাপী , অমায়িক, প্রথিতযশা উদার ও শীর্ষস্থানীয় রাজনিতিক,ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন সাহেব রহ. আজ জুমাবার সকাল ১০টা ৪০ মিনিটে নিজ বাসায় রফীকে আ’লার ডাকে সাড়া দিয়েছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ'ন।

হযরত মরহুম রহ.'র জন্য আমি মহান আল্লাহর শাহী দরবারে বিনম্র ফরিয়াদ করছি. আল্লাহ! আপনি আপনার দীন ও উম্মাহ দরদী এই আলেম বান্দাহকে আপনার রহমতের শীতল চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন। আল্লাহর কাছে বিনীত ফরিয়াদ করছি. আল্লাহ! আমার এই প্রিয় ভাইয়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা, জান্নাতের বাতাস এবং সুবাসে তাঁকে শান্তিতে রাখুন। আমীন।

রাজনীতিক, সমাজসেবক, বাতিল বিরোধী সাহসী কন্ঠ, হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন সাহেব রহ.'র ইন্তেকালে আমি গভীর ভাবে শোকাহত। আমি তাঁর মাগফিরাত কামনা করছি। তাঁর পরিবার ও প্রিয় মানুষরা যা হারিয়েছে তার তুলনা চলে না । তাঁদের প্রতি গভীর সমবেদনা। মরহুমের আত্মীয়,স্বজন, তাঁর সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

ইসলামী রাজনীতির অঙ্গনে তার মত উদার, আন্তরিক নেতা খুব বেশি নেই বললেই চলে। ইসলামী ও ঈমানী প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন একজন কীর্তিমান পুরুষ। খেলাফত আন্দোলন, সম্মিলিত সংগ্রাম পরিষদ, ইসলামী সংগ্রাম পরিষদ, ইসলামী আইন বাস্তবায়ন কমিটি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পরবর্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য সকল ইসলামী আন্দোলনে তাঁর অনন্য অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

আমার বিশ্বাস, তাঁর সততা ,সাহসিকতা এবং ইসলাম ও মুসলমানের প্রতি দায়বদ্ধতা ও শ্রদ্ধাবোধের ক্ষেত্রে তিনি দৃষ্টান্ত হয়ে থাকবেন। আমাদের প্রিয় হেমায়েত ভাইকে তাঁদের সন্তান, পরিবার,পরিজন, আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মী, অধীনস্থ এবং উপরস্থ সবাই ভালোবেসে মনে রাখবে,দু'আ করবে যুগের পর যুগ।

রাজনৈতিক সাধারন সম্পর্কের চেয়েও তাঁর সাথে আমার এবং আমাদের অনেক বেশী ঘনিষ্ঠতা ছিল । আমরা সুখ দুঃখ শেয়ার করতাম। চিকিৎসার জন্য প্রতিবার ভারত যাওয়ার আগে ও ফিরে আসার পর আমাদের মধ্যে কথা হতো । আহ, আজ তিনি নেই। খুব বেশী খারাপ লাগছে। চোখ বাঁধা মানছে না। আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে। সব দিকে শুন্য শুন্য লাগছে।

লেখক: মহাসচিব, ইসলামী ঐক্যজোট বাংলাদেশ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ