রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ, জানাজা পড়া হচ্ছে একসঙ্গে বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি

মোদির সমালোচনায় নোবেলবিজয়ী অমর্ত্য সেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বহু ধর্ম ও বহু জাতির দেশ ভারতকে বোঝার মতো মনের প্রসারই (জ্ঞান) নেই মোদির। তিনি কেবল হিন্দুত্ববাদ বোঝেন বলে মন্তব্য করেছেন ভারতের নোবেল বিজয়ী অমর্ত্য সেন।

আমেরিকান ম্যাগাজিন দ্য নিউ ইয়র্কারকে দেয়া এক সাক্ষাৎকারে মোদি সরকারের কিছু নীতির কঠোর সমালোচনা করেন তিনি।

অমর্ত্য সেন বলেন, মোদি সরকার ইচ্ছাকৃতভাবে ভারতের বহু-ধর্মীয় ও বহুনৃতাত্ত্বিক পরিচয় নষ্টের চেষ্টা করছে। ভারতের ভাষা ও কৃষ্টিগত বহুত্ব সম্পর্কে কোনও ধারণা নেই মোদীর। তার দাবি, মোদী একজন স্বপ্রতিভ ও সফল রাজনীতিবিদ। কিন্তু আশৈশব তিনি আরএসএস-এর প্রোপাগান্ডায় বিশ্বাসী।

সাক্ষাৎকারে তিনি বলেন, বহু ক্ষেত্রে বাংলাদেশ এখন ভারতের চেয়ে অনেক বেশি সফল। গড় আয়ু, নারী স্বাক্ষরতার মতো ক্ষেত্রগুলোতে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে গেছে। আমি মনে করি বাংলাদেশের জাতিগত সহাবস্থান অনেক বড় ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, ভারতে যতক্ষণ এটা ইচ্ছাকৃতভাবে এটা নষ্ট করার চেষ্টা না হয়েছে তার আগে পর্যন্ত তাদের জন্যও এটা অনেক বড় ভূমিকা রেখেছে।

২০১৫ সালে ক্ষমতায় আসার পর থেকে মোদির সব চেয়ে বড় সাফল্য কি? এমন প্রশ্নের জবাবে অমর্ত্য সেন বলেন, ক্ষমতায় আসার পর মোদি নিজেকে গোধরা মামলা থেকে মুক্ত করেছেন। এর ফলে ২০০২-এর যে-ঘটনায় হাজারের বেশি মানুষ খুন হয়েছিলেন, তার পিছনে মোদির একটা ভূমিকা ছিল— ভারতে অনেকে তা বিশ্বাসই করেন না। আর নিজেকে মামলা থেকে মুক্ত করতে পারা-টাই মোদির বড় সাফল্য।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ