শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

শিশুদের সঙ্গে কিছুক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইলয়াস খান ।।

আছরের পর দেখি, আরিফ ভাই মক্তবের ছোট ছোট তালিবে ইলম-এর সাথে ঈমানের মোযাকারাহ করছেন, আর ওরা খুব জাযবা ও আগ্রহের সঙ্গে শুনছে। আমার খুব ভালো লাগলো এবং তাদের প্রতি ঈর্ষা হলো। আফসোস, দীনের বিষয়ে আমি তো এই ছোট শিশুগুলোর মতও নই।

পরের দিন একই দৃশ্য। গাশতের আগে আমরা ওদের সামনে ওদের ভাষায় আল্লাহর বড়ত্বের আলোচনা করলাম। আল্লাহর পেয়ারা নবীর পবিত্র জীবনী এবং ছোট ছোট ছাহাবার বিভিন্ন ঘটনা শুনালাম। তারপর ওরাও নিজেদের মত করে কিছু কিছু বললো। ওদের নিষ্পাপ মুখে আল্লাহর বড়ত্বের আলোচনা নবী ও ছাহাবীর ঘটনা সত্যি অন্যরকম!

আমি নিয়ত করলাম, আদীব- হুযূরের ‘ছোটদের আকীদা সিরিজ’ সীরাত সিরিজ ও ফাজায়েল সিরিজের বইগুলো ওদের কচি কচি হাতে তুলে দেবো, ইনশাআল্লাহ।

ওরা বললো, আমরা মাগরিব পর্যন্ত ঈমানের আলোচনা করবো। আরিফ ভাই বললেন, ‘কিছুক্ষণ আলোচনা করবে, তারপর খেলাধূলা করবে। খেলাধূলারও প্রয়োজন আছে। তাতে স্বাস্থ্য ভালো থাকে। এই নিয়তে খেলাধূলা করবে যে, সুস্থ থেকে আমরা দীনের কাজ করবো।’

মানুষ যত ছোট থাকে তাদের হৃদয় তত স্বচ্ছ থাকে। শিশুরা আসলেই জান্নাতের ফুল। কিন্তু বড় হতে হতে মানুষ তার ভিতরের শিশুটিকে হারিয়ে ফেলে।

শিশুদের কোমল কচি মনে যা গেঁথে দেয়া হয় তা চিরকাল থেকে যায়। তাই যদি শিশুদের সঠিকভাবে দীনি যত্ন নেয়া হয় এবং তাদের মাঝে ঈমানী চেতনা সৃষ্টির চেষ্টা করা হয় তাহলে বড় হয়ে ওরা সেই চেতনারই ধারক ও বাহক হবে এবং তাদের হাতেই ফিরে আসবে আমাদের হারিয়ে যাওয়া অতীতের গৌরব, ইনশাআল্লাহ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ