সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

মাদরাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাবুগঞ্জের পশ্চিম ভূতেরদিয়া আলিম মাদরাসা পরিচালনা কমিটির সভায় নৈশ প্রহরী নিয়োগকে কেন্দ্র করে ইংরেজি বিভাগের প্রভাষক মুহা. নাজমুল হককে মারধর করেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য হারুন অর রশিদ। তার প্রতিবাদে ক্লাশ বর্জন করে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১০টার দিকে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধন থেকে শিক্ষকের ওপর হামলকারী মাদরাসা পরিচালনা কমিটির সদস্য হারুন-অর রশিদের বিচার দাবি জানানো হয়।

এর আগে গতকাল রোববারও একই দাবিতে ক্লাশ বর্জন করে একই স্থানে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

সূত্র জানায়, গত শনিবার দুপুরে বাবুগঞ্জের পশ্চিম ভূতেরদিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভায় নৈশ প্রহরী নিয়োগকে কেন্দ্র করে ইংরেজি বিভাগের প্রভাষক মো. নাজমুল হককে মারধর করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হারুন অর রশিদ।

তবে শিক্ষককে মারধরের অভিযোগ অস্বীকার করে কমিটির সদস্য হারুন অর রশিদ বলেন, মাদরাসা পরিচালনা কমিটির সভায় এতিমদের জন্য আসা বরাদ্দ কিভাবে খরচ হয়েছে তা জানতে চাওয়ায় অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক তার ওপর ক্ষিপ্ত হন। এ নিয়ে বাদানুবাদ হয়েছে মাত্র।

প্রভাষক নাজমুল হক জানান, হামলার ঘটনায় তিনি বাবুগঞ্জ থানায় মামলা করতে গেলে চেয়ারম্যান নুরে আলমের তদবিরের কারণে ওসি মামলা নেননি।

তবে বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, প্রভাষক নাজমুল হক থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।

-ওএএফ/এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ