রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ, জানাজা পড়া হচ্ছে একসঙ্গে বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি

ভারতে পরিবারের ৪ সদস্যসহ বিজেপি নেতাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মহারাষ্ট্রে এক বিজেপি নেতা ও তার পরিবারের চার সদস্যকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুষ্কৃতীরা। গতকাল রোববার মহারাষ্ট্রের জলগাঁও জেলায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

পুলিশ সুপার পাঞ্জাবরাও উগালে বলেছেন, একদল অজ্ঞাত দুষ্কৃতি জলগাঁওয়ের ভূসাভালে বজেপি নেতা রবীন্দ্র খারতের (৫৫) বাড়িতে হামলা করে। হামলাকারীরা বিজেপি নেতা রবীন্দ্র খারাত, তার ছেলে ও বন্ধুকে ছুরি দিয়ে আক্রমণ করে এবং পরে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় রবীন্দ্র খারাত, তার ভাই সুনীল বাবুরাও খরত (৫৬), ছেলে প্রেমাসাগর রবীন্দ্র খারাত (২৬), ছোট ছেলে রোহিত খারাত (২৫) ও ছেলের বন্ধু সুমিত গজরে নিহত হয়েছেন।

এছাড়াও রবীন্দ্র খারতের স্ত্রী রজনী খরাট এবং তার তৃতীয় পুত্র হিতেশ ও অপর এক আত্মীয় গুরুতর আহত হয়েছেন৷ তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা মোটরসাইকেলে রবীন্দ্র খারতের বাড়িতে ঢুকেছিল৷ বিষয়টি পারস্পরিক শত্রুতার বলে মনে হচ্ছে। এ মামলায় ভূসাওয়াল পুলিশ এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ হামলাকারীদের জিজ্ঞাসাবাদ করছে। একই সঙ্গে পুলিশ একে অপরের শত্রুতার বিষয়টি হিসাবে বিবেচনা করছে। সূত্র: হিন্দুস্তান টাইমস, কলকাতা টাইমস, জি নিউজ

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ