সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ভারতের ব্যর্থ চন্দ্রযান-২ থেকে তোলা ছবিতে কী আছে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত সেপ্টেম্বর মাসের ৭ তারিখ। একেবারে শেষ মুহূর্তে থমকে যায় ভারতের স্বপ্ন। পৃথিবী থেকে দীর্ঘ ৪৭ দিনের যাত্রা শেষে চাঁদের মাটি থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরে থাকতেই চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ভারতের মহাকাশ গবেষণাকারী প্রতিষ্ঠান ইসরোর। নিরাপদ ল্যান্ডিংয়ের বদলে চাঁদের বুকে আঁছড়ে পড়ে ভারতের চন্দ্রযান বিক্রম।

ভারত সফলভাবে চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ হতে পারতো। মহাকাশযানটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে ২০শে অগাস্ট এবং ৭ই সেপ্টেম্বর ভারতীয় সময় সন্ধ্যা নাগাদ চাঁদের বুকে অবতরণ করার কথা ছিল। এর একমাস আগে সেটি পৃথিবী থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা হয়। বিক্রম নামের এই অবতরণকারী যানটি চাঁদে নামার কয়েক মুহূর্ত আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যেটি চাঁদের দক্ষিণ মেরুতে নামার কথা ছিল।

এদিকে চন্দ্রাভিযান ব্যর্থ হওয়ার পর চন্দ্রযান-২ এর তোলা চন্দ্রপৃষ্ঠের প্রথম ছবি প্রকাশ করেছে ইসরো। চন্দ্রযান ২ এর হাই রেজুলিশন ক্যামেরায় তোলা এই ছবিতে চাঁদের দক্ষিণ মেরুতে স্পষ্ট দেখা যাচ্ছে ছোট গহ্বরগুলিও। এছাড়া সৌরবিকিরণ মাপতে চন্দ্রযান ২-এর এক্সরে স্পেক্ট্রোমিটার ‘কাজ শুরু করেছে’ বলে জানিয়েছে ইসরো।

চন্দ্রযান ২-এর অরবিটার হাই রেজুলিশন ক্যামেরায় তোলা ছবি প্রকাশ করে ইসরো। ছবিতে দেখা যাচ্ছে চাঁদের দক্ষিণ মেরুর বগোলাস্কি-ই গহ্বরের অংশবিশেষ। ১৪ কিলোমিটার দীর্ঘ ও ৩ কিলোমিটার গভীর এই গহ্বরের খুঁটিনাটি ধরা পড়েছে চন্দ্রযান ২ এর ক্যামেরায়। চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উচ্চতা থেকে তোলা এই ছবি।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে আছড়ে পড়ে চন্দ্রযান ২-এর ল্যান্ডার 'বিক্রম'। থার্মাল ইমেজ থেকে বিক্রমের চাঁদের মাটিতে আছড়ে পড়ার কথা জানালেও যানটির সঙ্গে আর কোনো যোগাযোগ স্থাপন করতে পারেননি ইসরোর বিজ্ঞানীরা। এমনকী চাঁদের পৃষ্ঠে বিক্রমের কোনো ছবিও প্রকাশ করা হয়নি ভারতীয় মহাকাশ সংস্থার পক্ষ থেকে। - সূত্র : জি নিউজ

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ