সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

হুররিয়াত প্রধানের নতুন বার্তা, শিগগিরই কাশ্মিরের স্বাধীনতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন করে কাশ্মিরের জন্য বার্তা পাঠিয়েছেন রাজ্যের সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের (এপিএইচসি) প্রধান সাইয়েদ আলী গিলানি। কাশ্মিরি যুবক-তরুণদের ভারতের বিরুদ্ধে চলমান প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। গৃহবন্দি অবস্থা থেকে জনগণের প্রতি লেখা এক চিঠিতে এই নির্দেশনা দেন তিনি।

জাতিসংঘে ইমরান খানের ভাষণের একদিন পর রাজপথে নেমেছে কাশ্মিরি। হাজার হাজার কাশ্মিরিদের তাদের বাড়ি থেকে বের হয়ে আসে। ফলে নতুন কারে কারফিউ জারি করে ভারত সরকার। এখন গিলানার এই নির্দেশনার পর নতুন করে উত্তপ্ত হতে পারে কাশ্মির বলে বিশেষজ্ঞরা ধারণ করছেন।

কাশ্মিরিদের উদ্দেশ্যে সাইয়েদ আলী গিলানি বলেন, ‘নিজেদের অধিকার রক্ষায় আপনারা ত্যাগ স্বীকার করছেন, এ ত্যাগ কখনও নিষ্ফল হবে না। আমার দৃঢ় বিশ্বাস, অতি শিগগিরই কাশ্মির স্বাধীনতা লাভ করবে। নিজেদের আত্মপরিচয়, ধর্ম ও জাতীয়তার বিষয়ে কোনো সমঝোতা করা যাবে না। আমাদের লক্ষ্য অর্জনে জম্মু, কাশ্মির ও লাদাখের প্রতিটি নাগরিককে সীসাঢালা প্রাচীরের ন্যায় এক থাকতে হবে।’

একতরফা ও বিতর্কিত ভাবে জম্মু-কাশ্মিরের বিশেষ সাংবিধানিক অধিকার বাতিল করে রাজ্যকে কারাগারে পরিণত করে রেখেছে হিন্দ্যুতবাদী দল বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। এরপরই গৃহবন্দি করা হয় হুররিয়ত নেতা সৈয়দ আলী শাহ গিলানিকে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ