বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আটলান্টিকের বুকে তৈরি হলো নয়নাভিরাম মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্পেনের দক্ষিণ টেনেরিফের নয়নাভিরাম সৌন্দর্যমণ্ডিত একটি এলাকা টেনেরিফ দ্বীপ। আটলান্টিক মহাসাগরের তীরে ঘেষে অবস্থিত এই দ্বীপের প্রেমে পড়েছে বহু প্রবাসী বাংলাদেশি। এই দ্বীপে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে করা হয়েছে একটি মসজিদ।

মসজিদটির নামকরণ করা হয়েছে আস-সুন্না মসজিদ। এই দ্বীপে বাংলাদেশির সংখ্যা খুব নগন্য ইইরোপের অন্যান্য দেশের তুলনায়। মাত্র ছয়শত বাংলাদেশি এই দ্বীপে পরিবার নিয়ে বাস করে।

নামাজের জন্য নির্দিষ্ট কোনো ব্যবস্থা না থাকায় কিছু বাংলাদেশি আস সুন্না নামের এই মসজিদটি সবার সহযোগিতায় গড়ে তুলেছেন। এর ফলে দ্বীপে বসবাসরত সবাই মসজিদে নামাজ আদায় করতে পারছেন।

বিশেষ করে জুমার দিন বাংলাদেশিদের উপস্থিতি চোখে পড়ার মত। মুসলমানদের দুটি ঈদের দিন। বিশেষ এই দিনে সবাই একত্রিত হয়ে মসজিদে নামাজ আদায় করে।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, এই দ্বীপে তেমন একটা বাংলাদেশি নেই। মোট ছয়শ বাংলাদেশি এখানে সবাই পরিবার নিয়ে বসবাস করে। সবার সার্বিক সহযোগিতায় আস সুন্না মসজিদটি আমরা পরিচালনা করছি।

সবাই যখন একত্রিত হই মনে হয় প্রবাসে এক টুকরো বাংলাদেশে বাস করছি। খুব সুন্দর এই দ্বীপে আল্লাহর ঘর করতে পেরে খুবই ভাল লাগছে। এই দ্বীপে মোট জনসংখ্যা তিন লাখ ৩৯ হাজার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ