সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে পানিবণ্টনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘের সাধারণ ৭৪তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার তিনদিনের মাথায় ৪ দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাবেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম (ডব্লিউইএফ)-এর ভারতীয় শাখা ইন্ডিয়ান ইকোনোমিক ফোরাম-২০১৯ এ যোগ দিতে তিনি ভারত যাবেন।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ছাড়াও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা। ৩ ও ৪ অক্টোবর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নেবেন তিনি।

দিল্লিতে দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদীর পানিবণ্টনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এ ছাড়া যোগাযোগ, সংস্কৃতি, কারিগরি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে কমপক্ষে আটটি সমঝোতা স্মারক সই হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীতসহ বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি ও সমৃদ্ধি তুলে ধরবেন। জানাবেন বাংলাদেশের বর্তমান জিডিপি প্রবৃদ্ধি এবং বিগত কয়েক বছরে দেশের অর্থনৈতিক উন্নয়নে তার সরকারের সাফল্যের কথাও।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ হাইকমিশন আয়োজিত সংবর্ধনা ও নৈশভোজে যোগ দেবেন শেখ হাসিনা। শুক্রবার (৪ অক্টোবর) ভারতের তিনটি চেম্বার অব কমার্স অ্যান্ড এক্সচেঞ্জ নেতাদের সঙ্গে যৌথভাবে বৈঠক ও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এ সময় ভারতের বড় বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বিনিয়োগেরও আহ্বান জানাবেন তিনি।

প্রধানমন্ত্রীর চারদিনের নয়াদিল্লির সফরসূচি অনুযায়ী, শনিবার (৫ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত ঐতিহাসিক হায়দরাবাদ হাউসে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীদের মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হবে। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সৌজন্যে আয়োজিত ভারতের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে যোগ দেবেন শেখ হাসিনা।

এদিন সকালে শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। একই দিন বিকালে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। শুক্রবার শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা রয়েছে ভারত সফররত সিঙ্গাপুরের ডেপুটি প্রধানমন্ত্রী হেং সুয়ে কেটের।

রোববার ভারতের কংগ্রেস পার্টির প্রধান সোনিয়া গান্ধীর সঙ্গেও বৈঠক করার করবেন। এদিন ভারতের প্রখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মভিত্তিক ফিচার ফিল্ম তৈরির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন শ্যাম বেনেগাল। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজিত বঙ্গবন্ধুর ওপর নির্মিত চলচ্চিত্র মুজিববর্ষ ২০২০-২১ শেষ হওয়ার আগে মুক্তি পাবে।

রোববার (৬ অক্টোবর) বিকালে দেশের উদ্দেশে দিল্লি ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ