সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ভারতে মুসলিম শিক্ষার্থীদের সাহরি-ইফতারিতে বাধা তারেক রহমানকে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী বললেন জামায়াত নেতা সামান্য কারণে আমরা ঈমান-ইসলাম শেষ করে দিই: শায়খে চরমোনাই ৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম

কাঁদলেন এমপি হারুন, 'নেত্রী নিজের খাওয়াটাও নিজের হাতে খেতে পারেন না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাংবাদিকদের কাছে খালেদা জিয়ার অসুস্থতার কথা বর্ণনা গিয়ে কান্নায় ভেঙে পড়েন হারুন অর রশিদ এমপি। তিনি বলেন, নেত্রী ভীষণ অসুস্থ। তার অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। তিনি নিজ হাতে খেতেও পারেন না। জরুরিভিত্তিতে তার উন্নত চিকিৎসা দরকার।

মঙ্গলবার বিকাল ৪ টায় বিএসএমএমইউতে কারাবন্দী বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন হারুনসহ দলটির তিন সাংসদ। তার সঙ্গে বিএসএমএমইউতে যাওয়া অপর দুই সাংসদ হলেন মো. আমিনুল ইসলাম ও উকিল আবদুস সাত্তার।

সেখান থেকে বেরিয়ে এসে হারুনুর রশীদ বলেন, ‘তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা খুব বেদনাদায়ক, হাত ফুলে আছে, ব্যথা। নিজের খাওয়াটাও নিজের হাতে খেতে পারেন না। সঙ্গে যিনি আছেন, তিনি খাইয়ে দেন। তাঁর পোশাকও আরেকজনকে পরিয়ে দিতে হয়। এ অবস্থায় তাকে জেলে বন্দী রাখাটা অত্যন্ত অমানবিক।’

সরকার খালেদা জিয়ার জামিন নিয়ে জুলুম করছে অভিযোগ করে হারুনুর রশীদ প্রত্যাশা করেন, সরকারের তাঁর জামিন দেবে। হারুনুর রশীদ বলেন, জামিন পেলে তাঁকে সুচিকিৎসা দেওয়া হবে। প্রয়োজনে বিদেশেও নেওয়া হবে। তা না হলে তাঁর অবস্থার আরও অবনতি হবে।

কাঁন্নজড়িত কন্ঠে হারুন অর রশীদ বলেন, খালেদা জিয়া চরম জুলমের শিকার। তিনি কী কষ্টে আছেন তা ভাষায় প্রকাশ করতে পারব না। এই জুলুম থেকে যেন আল্লাহ পাক তাকে মুক্ত করে এটাই আমাদের প্রত্যাশা।

হারুন অর রশিদ বলেন, দেশবাসীর কাছে উনি দোয়া চেয়েছেন। বিদেশে চিকিৎসা দরকার। উন্নত বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দরকার। সুযোগ দিলে তো অবশ্যই বিদেশে যাবেন। আজকে জামিন পেলে কালই বিদেশে যাবেন।

প্যারোলের আবেদন করা হবে কিনা এমন প্রশ্নে হারুন বলেন, প্যারোলের বিষয় আসছে কেন? উনি তো জামিন পাওয়ারই যোগ্য।

খালেদা জিয়া দেশের বর্তমান অবস্থা নিয়ে উদ্বিগ্ন বলে জানান সাংসদ হারুন। তাঁরা খালেদাকে দেশের অবস্থা, দলের অবস্থা জানিয়েছেন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ