সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

অনলাইন জুয়ার কারবারি সেলিম প্রধান গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনলাইন জুয়ার কারবারে জড়িত থাকায় সেলিম প্রধান নামের এক ব্যবসায়ীকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার বলেন, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককে যাওয়ার কথা ছিল সেলিম প্রধানের। বিকাল ৩টার দিকে তাকে ফ্লাইট থেকে নামিয়ে আনা হয়। অনলাইন ক্যাসিনো চালানো এবং বিদেশে অর্থপাচারের অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সেলিম প্রধান ‘প্রধান গ্রুপ’ নামে একটি ব্যবসায়ী গ্রুপের চেয়ারম্যান। এ গ্রুপের অধীনে পি২৪ গেইমিং নামের একটি কোম্পানি আছে, যাদের ওয়েবসাইটেই ক্যাসিনো ও অনলাইন ক্যাসিনো ব্যবসার তথ্য রয়েছে।

এদিকে সেলিমকে গ্রেপ্তারের পর রাতে গুলশান ২ নম্বরে তার অফিসে অভিযান শুরু করে র‌্যাব-১।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ