বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুলিশের লাঠিচার্জে ৩০ শিক্ষার্থী আহত, দারুল আরকামের চার দফা দাবি উচ্চস্বরে গানের প্রতিবাদ প্রতিবাদ, পুলিশের লাঠিচার্জে দারুল আরকামের ৩০ শিক্ষার্থী আহত শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার পেলেন জুবায়ের রশীদ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার পথে আবদুল এল-সাইদ ইমাম-মুয়াজ্জিনদের ভাতায় ভাগ বসালেন জামায়াত নেতারা! সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার ভাটারায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়।

গত রোববার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভাটারার জামিয়া সাঈদিয়া কারীমিয়াতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ঢাকা মহানগর উত্তরের দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়।

প্রধান আলোচকের বক্তব্যে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জাতীয় এবং আন্তর্জাতিক ঐক্য গড়ে উম্মাহকে রক্ষার গুরু দায়িত্বপালনকারী ওলামাদের যুগ সচেতন ও সাংগঠনিক বিচক্ষনতা অর্জন করতে হবে।

বর্তমানে বাংলাদেশে আলেমদের উপর রাষ্ট্রীয় নির্যাতন শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় ইমাম, আলেমরা হামলা মামলার শিকার হচ্ছে। আমাদের সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে।

এ সময় তিনি প্রশাসন ও রাষ্ট্রের অভিভাকদেরকেও আলেম বিরোধী ষড়যন্ত্র থেকে ফিরে আসার আহ্বান জানান।

নগর সভাপতি মুফতি ওয়াহিদুল আলম এর সভাপতিত্বে ও নগর প্রশিক্ষণ সম্পাদক মুফতি মিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত তারবিয়াতে আলোচনা করেন জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মুফতি শামছুদ্দোহা আশরাফীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

তারবিয়াতে নগর আমেলার দায়িত্বশীলগন উপস্থিত থেকে তারবিয়াত গ্রহন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ