রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮


হাজার হাজার সৌদি সৈন্য আটকের দাবি হুতি বিদ্রোহীদের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর দাবি সৌদি আরবের নাজরানে হামলা চালিয়ে কয়েক হাজার সৌদি সৈন্য এবং বিপুলসংখ্যক সামরিক যান ও অস্ত্রশস্ত্র আটক করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) হুতিদের সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহয়া সারিয়া এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করে বলেন, এ হামলায় সৌদি সামরিক বাহিনীর তিনটি ব্রিগেড সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। তাদের কয়েক শত গাড়ি আটক করা হয়েছে। আর কয়েক হাজার সৈন্য বন্দি করা হয়েছে। এদের মধ্যে কর্মকর্তাও রয়েছেন।

তবে সৌদি কর্তৃপক্ষও এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি।

এদিকে, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার অজুহাতে দেশটিতে নতুন করে সমরাস্ত্র পাঠাচ্ছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

সম্প্রতি ইয়েমেনের হুতি আনসারুল্লাহ যোদ্ধাদের সমর্থিত সেনাবাহিনীর ড্রোন হামলায় দু’টি সৌদি তেল স্থাপনার মারাত্মক ক্ষতি হয় এবং দেশটির তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। এ অবস্থায় সৌদি আরবের অবকাঠামো রক্ষা করতে ব্যর্থ হওয়ায় আমেরিকা তীব্র সমালোচনার সম্মুখীন হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ