সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

সৌদিতে প্রকাশ্যে আবেগি আচরণসহ ১৯ অপরাধে জরিমানার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অশালীন পোষাক ও প্রকাশ্যে চুমু বা আবেগময় কোনো দৃশ্যের অবতারণাসহ  ১৯টি অপরাধ করলে পর্যটকদের জন্য জরিমানার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

৪৯টি দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা উন্মুক্ত করার পর শনিবার সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। খবর আল আরাবিয়ার।

বিদেশি পর্যটকদের জন্য বিধি-নিষেধের অন্যতম হলো- মদ্যপান,এছাড়া পানি ফেলা, থুতু ফেলা, কোনো সারি লঙ্ঘন, বিনা অনুমতিতে ছবি তোলা বা ভিডিও করা, নামাজের সময় গান বাজানোসহ অশালীন পোশাক পরিধান ও প্রকাশ্যে আবেগময় কোনো দৃশ্যের অবতারণাসহ ১৯টি অপরাধের জন্য জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।

সৌদি আরবে গিয়ে এসব অপরাধ করলে পর্যটকদের ৫০ (১৩ ডলার) থেকে ছয় হাজার রিয়াল (এক হাজার ৬০০ ডলার) পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

সরকারের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘এই বিধিমালার মানে হচ্ছে, পর্যটক ও দর্শনার্থীদের জন্য এটা নিশ্চিত করা যে তারা জনসম্মুখে আচরণ সম্পর্কিত আইন সম্পর্কে ওয়াকিবহাল হয় এবং তা মেনে চলতে পারে।’ সৌদি পুলিশ এই আইন প্রয়োগের একক ক্ষমতার অধিকারী বলেও এতে জানানো হয়েছে।

সৌদিতে পর্যটন ভিসা চালু হলেও সব দেশের মানুষ দেশটিতে ঘুরতে যেতে পারছেন না। বিশ্বের মাত্র ৪৯টি দেশের নাগরিকদের জন্য তারা পর্যটন ভিসা চালু করেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ