সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

কাশ্মীরে নিজের গুলি দিয়েই আত্মহত্যা করল ভারতের ২ সেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে দায়িত্ব পালন অবস্থায় আত্মহত্যা করেছে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য। ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) এক সহকারী উপ-পরিদর্শক ও বিএসএফের এক জওয়ান নিজের গুলি দিয়েই আত্মহত্যা করেন।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জম্মুর রেলওয়ে কমপ্লেক্সের কাছে সহকারী উপ-পরিদর্শক যশবন্ত সিংহকে ঘাড়ে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়।

শনিবার প্রাথমিক তদন্তের কথা জানিয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে ওই এএসআই তার সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালানোর ফলে দ্রুত তার মৃত্যু হয়েছে।

জানা যায়, ৩৭০ ধারা বাতিলকে কেন্দ্র করে যশবন্ত সিংহের ইউনিটকে জম্মু-কাশ্মীরে মোতায়েন করা হয়েছিল।

অন্যদিকে জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় বিনোদ কুমার নামে আধাসামরিক বাহিনী বিএসএফের এক জওয়ান সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে। ডোডার ডেপুটি কমিশনারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত ওই সদস্য গত বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ হন।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ