সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

পশ্চিমারা কিছুদিন পরপরই রাসূলের অবমাননা করে: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ধর্ম অবমাননা ও উগ্রবাদ সম্পর্ক পশ্চিমা দেশগুলোর পূর্ণ ধারণা নেই এবং কিছুদিন পরপরই তারা রাসূলের সা. অবমাননা করে থাকে।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে পাকিস্তান-তুরস্ক যৌথ আয়োজিত ‘ঘৃণাচর্চা’ বিষয়ক একটি সেমিনারে উগ্রবাদ ও আত্মঘাতী হামলাকে ধর্মের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়টিকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে এ কথা বলেন তিনি।

ইমরান খান বলেন, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে অবহেলিত ও নির্যাতিত শ্রেণির মানুষই বেশীরভাগ আত্মঘাতী হামলা চালিয়েছে। ৯/১১’র আগে ৭৫ ভাগ আত্মঘাতী হামলা চালিয়েছিল তামিল টাইগাররা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানীরা মার্কিন বিমানে আত্মঘাতী হামলা চালিয়েছিল। এসব হামলা কোনো ধর্মীয় উদ্দেশে ছিল না। কারণ বিশ্বের কোনো ধর্মই আত্মঘাতী হামলার অনুমতি দেয় না।

বিশ্বের অধিকাংশ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে রাজনীতির সম্পর্ক রয়েছে দাবি করে পাক প্রধানমন্ত্রী বলেন, সামাজিক ন্যায়বিচারের অনুপস্থিতি ও রাজনৈতিক দৃর্বৃত্ততা সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা করে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ