শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

বাজারে এলো ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার শাওমি স্মার্টফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিন দিন মোবাইল ফোনের ক্যামেরা উন্নত থেকে উন্নততর হচ্ছে। এবার মোবাইলের ক্যামেরা ছাড়ালো একশ মেগাপিক্সেলের সীমানা।

গত মঙ্গলবার চীনের বাজারে এসেছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমির ১০৮ মেগাপিক্সেলের মোবাইল ফোন। ফোনটির মডেল এমই সিক্স। তবে শাওমি বাংলাদেশ জানিয়েছে আপাতত মডেলটি এখানে পাওয়া যাবে না।

এমই মিক্স আলফাতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও থাকছে ২০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। যেখানে স্যামসাং আইএসওসেল ব্রাইট এইচ এম এক্স সেন্সর ব্যবহার করা হয়েছে।

ইতোমধ্যেই ১০৮ মেগাপিক্সেল আইএসওসেল ব্রাইট এইচ এম এক্স সেন্সর বাণিজ্যিকভাবে তৈরি শুরু করেছে স্যামসাং। এই সেন্সরে তোলা ছবির রেজুলেশন হবে ১২০৩২ x ৯০২৪ পিক্সেলস। একটি পিক্সেলের সাইজ ০.৮ মাইক্রন।

ফাইভ জি ব্যবহার উপযোগী এই স্মার্টফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর, ফাইভজি, ১২ জিবি র‍্যাম, ৫১২ জিবি। ৪০০০ এমএএইচ ব্যাটারির জন্য থাকবে ৪০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ