মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

কক্সবাজারে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জেলা প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় একই পরিবারের চার জনের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার রত্মাপালং ইউনিয়নে পূর্ব রত্নাপালং গ্রামে কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়ার বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখী বড়ুয়া (৬৮), সখী বড়ুয়ার পুত্রবধূ মিলা বড়ুয়া (২৫), মিলা বড়ুয়ার পুত্র রবীন বড়ুয়া (১), মৃত প্রবীণ বড়ুয়ার আরেক পুত্র শিবু বড়ুয়ার পুত্র সনী বড়ুয়া (৫)।

প্রতিবেশীরা জানান, প্রতিদিনের মতো সকালে তাদের বাড়ির কাউকে দেখতে না পেয়ে বাড়িতে গেলে ভেতর থেকে তালা লাগানো দেখলে বাড়ির জানালা দিয়ে উঁকি দিলে বাড়ির বৃদ্ধা সখী বড়ুয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে অন্য সদস্যদের দেখতে না পেলে পুলিশে খবর দেয়া হয়।

উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, ভোর রাতের যে কোনও সময় কে বা কারা একই পরিবারের মা-মেয়ে ও শাশুড়িসহ ৪ জনকে জবাই করে হত্যা করেছে। পুলিশ খবর পেয়ে সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই বাড়ি থেকে ৪টি মরদেহ উদ্ধার করে।

মৃতদেহ গুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান জানান, এ ঘটনার সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো পুলিশ বের করতে পারেননি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ