সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

যশোরে বাসচাপায় মাদরাসাছাত্রীসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোর ঝিকরগাছার মল্লিকপুরের বেনাপোল সড়কে বাসচাপায় মাদরাসাছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম পেশায় কাঠমিস্ত্রি ও শিশু তৈয়বা (০৮) একজন মাদরাসাছাত্রী। নিহত তৈয়বা মল্লিকপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে এবং তরিকুল একই এলাকার আলম হোসেনের ছেলে।

ঝিকরগাছা হাইওয়ে পুলিশ জানান, সকাল ১০টার দিকে যশোর থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে তরিকুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এসময় একই বাসের নিচে চাপা পড়ে তৈয়বা নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক টিটু কুমার নাথ জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর আড়াইশো শয্যা হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক বাসচালককে আটকের চেষ্টা চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ