সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

বিয়ের বাড়িতে মার্কিন বিমানবাহিনী ও আফগান সেনাদের হামলা, নিহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভুল করে কৃষকদের ওপর হামলার পর আফগানিস্তানে এবার একটি বিয়েবাড়িতে হামলা চালিয়েছে মার্কিন বিমানবাহিনী ও আফগান সেনারা।

দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে রোববার গভীর রাতে চালানো ওই হামলায় নিহত হয়েছেন অন্তত ৪০ জন। আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন।

প্রাদেশিক সরকারের দুই কর্মকর্তা সোমবার এ তথ্য নিশ্চিত করেন। গত ১৮ সেপ্টেম্বর পূর্বাঞ্চলীয় প্রদেশ নাঙ্গারহারে মার্কিন বাহিনীর ভুল বিমান হামলায় অন্তত ৩০ কৃষক নিহত হন। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সহায়তায় রোববার রাতে হেলমান্দ প্রদেশের একটি বাড়িতে অভিযান চালায় আফগান সেনাবাহিনী।

দাবি করা হয়, বাড়িটিতে তালেবানের ‘আত্মঘাতী প্রশিক্ষণ কেন্দ্র’ পরিচালনার অভিযোগ রয়েছে। অভিযান পরিচালনার সময় ওই ভবনের কাছাকাছি একটি বিয়ের অনুষ্ঠানকেও লক্ষ্যবস্তুতে পরিণত করে সরকারি বাহিনী।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হেলমান্দ প্রদেশের মুসাকালায় জেলায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

এতে ২২ তালেবান সদস্য নিহত হয়েছে। এ ছাড়া ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে পাঁচ পাকিস্তানি এবং একজন বাংলাদেশিও রয়েছে।

বিবৃতিতে বলা হয়, বেসামরিক নাগরিকদের হতাহতের বিষয়ে যেসব খবর প্রকাশিত হয়েছে সে ব্যাপারে তদন্ত করা হবে।

অরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ