সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

জি কে শামীম কি প্রক্রিয়ার এত কাজ পেয়েছিলো তার তদন্ত চলছে: পূর্তমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, তদন্ত শেষ হলে এ বিষয়ে জানা যাবে। তবে তদন্ত প্রক্রিয়া চলা অবস্থায় আগাম কোন মন্তব্য করা উচিত নয়।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

“অভিযোগ উঠেছে, পিডাব্লিডির প্রধান প্রকৌশলীদের ঘুষ দিয়ে তিনি কাজ বাগিয়েছিলেন, এ বিষয়ে তদন্তে উঠে আসবে কি না” এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তদন্ত চলছে। তদন্তে কোন কিছুই বাদ যাবে না। সব বিষয় উঠে আসবে।

মন্ত্রণালয় থেকে আলাদা কোন তদন্ত কমিটি গঠন করা হবে কি না এমন প্রশ্নের জবাবে শ ম রেজাউল করিম বলেন, তদন্ত চলাকালীন সময়ে আলাদা আর একটি তদন্ত কমিটি গঠন করা আইন শিদ্ধ নয়। এতে তদন্ত ব্যাহত হতে পারে।

এর আগে শুক্রবার নিকেতনের নিজ কার্যালয়ে অবৈধ অস্ত্রসহ আটক হন যুবলীগ নেতা জিকে শামীম। এ সময় র‌্যাবের অভিযানে তার কার্যালয় থেকে বিপুল পরিমাণে টাকা ও এফডিআর উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর জিকে শামীমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার রাতে ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে তার সাত দেহরক্ষীর প্রত্যেককে অস্ত্র মামলায় চারদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

রিমান্ডপ্রাপ্ত জিকে শামীমের দেহরক্ষীরা হলেন দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ