সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

এক কোটি টাকা ও ৮ কেজি সোনা উদ্ধার, আওয়ামী লীগ নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার পুরান ঢাকায় গেন্ডারিয়া মুরগিটোলা এলাকা থেকে এক কোটি টাকা ও আটকেজি স্বর্ণালংকারসহ থানা আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে র‍্যাব।

আটকরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভুইয়া।

এনামুল হক রাজধানীর ওয়ানডারার্স ক্লাবের অবৈধ ক্যাসিনো পরিচালনার সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছে র‍্যাব-৩। তিনি ক্যাসিনোর টাকা রূপান্তরিত করতে স্বর্ণ কিনে জমিয়ে রাখতেন যা মানি লন্ডারিং আইনে অপরাধ।

এছাড়া রাজধানীতে ওই নেতার একাধিক বাড়ি ও ৫ টি ভোল্টেরও সন্ধান পেয়েছে র‍্যাব।

এর আগে, সোমবার রাত দশটা থেকেই বাড়িটি ঘিরে রাখে র‍্যাব-৩ এর সদস্যরা। অভিযান শেষে র‍্যাব ৩ এর অধিনায়ক সাফিউল বুলবুল জানান, অভিযানে তিনটি বন্দুক ও দুই পিস্তল জব্দ করা হয়েছে। অস্ত্রগুলোর বৈধতা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ