সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বাইপাসের ইউটার্নে পিকআপভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত এবং দুই সন্তানসহ পাঁচজন আহত হয়েছে। রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

চৌয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, চৌয়ারা থেকে কুমিল্লা শহরগামী একটি মাইক্রোবাসের সাথে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের হিরাপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী শিল্পী আক্তারসহ ৭জন আহত হয়।

তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে ওই দম্পতি মারা যায়। আহত অপর পাঁচজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে জাহাঙ্গীর আলমের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ