বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

কাঁঠালিয়ায় ১০ দিন ধরে মাদরাসাছাত্র আরিফ নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝালকাঠির কাঁঠালিয়ায় আরিফ আহম্মেদ হাওলাদার (১২) নামে নবম শ্রেণির এক মাদরাসাছাত্র ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ আরিফ আহম্মেদ উপজেলার আওরাবুনিয়া গ্রামের মো. আবদুল হালিম হাওলাদারের ছেলে। সে স্থানীয় পুর্ব ছিটকি হাফেজি মাদরাসার নবম শ্রেণির ছাত্র। সে মাদরাসার আবাসিক হলে থেকে পড়াশুনা করতো।

এ ঘটনায় নিখোঁজ মাদরাসাছাত্রের নানা আলহাজ্ব মো. শাহজাহান সিকদার বাদী হয়ে রবিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে বাজারে পাঞ্জাবি আনার কথা বলে বের হয়ে আর মাদরাসায় ফেরেনি আরিফ। মাদরাসা বা বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আবদুস সালাম জানান, এ ঘটনায় থানায় জিডি হয়েছে। জিডির কপি বিভিন্ন থানায় পাঠানো হচ্ছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ