রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আজ ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আজ বিকেলে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ২৭ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

বৈঠকে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

এবারের অধিবেশনেও বিশেষ গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। বিশ্বনেতাদের সামনে বিষয়টি তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও চীন ও মিয়ানমারের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক এবং মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির নেতাদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। ২৪ থেকে ২৯ সেপ্টেম্বর উচ্চপর্যায়ের বৈঠক হবে।

এবারে প্রধানমন্ত্রীর সফরে আরও থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ব্যবসায়ীরা। জাতিসংঘের সাধারণ পরিষদে এবারের বিতর্কের প্রতিপাদ্য বিষয় হবে- দারিদ্র্যবিমোচন, মানসম্মত শিক্ষা, জলবায়ুর ঝুঁকি মোকাবেলা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বহুমুখী প্রচেষ্টা।

এছাড়াও এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরা হবে। যুক্তরাষ্ট্র সফর শেষে আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ