বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

কক্সবাজারে ৯ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উখিয়া উপজেলার থাইংখালী বাজারে পাশে হাকিম পাড়া এলাকার অভিযান চালিয়ে থেকে ৯ হাজার ৯৩০ পিস ইয়াবাসহ আবদুর রাজ্জাক (২০) নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

গতকাল বৃহস্পতিবার হাকিম পাড়া রাস্তার মাথায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রাজ্জাক কুতুপালং রোহিঙ্গা শিবিরের ১নম্বর ক্যাম্পের আই-২ এ৪ ব্লকের মীর কাশিমের ছেলে।

র‍্যাব ১৫ সহকারী পরিচালক (মিডিয়া) মুহা. শাহ আলম জানান, ইয়াবা বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন খবর পেয়ে র‍্যাবের চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করলে এ সময় আসামীর হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে বিক্রির মজুদ ৯ হাজার ৯৩০ পিস ইয়াবাসহ রাজ্জাককে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য ৪৯ লাখ ৬৫ হাজার প্রায় অর্ধকোটি টাকা।

আটক রাজ্জাককে ইয়াবাসহ উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান সহকারী পরিচালক মুহা. শাহ আলম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ