সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু এশা পড়ে গেলেন মুসল্লিরা, ফজরে এসে দেখেন মসজিদ বিলীন প্রকাশিত হচ্ছে আল্লামা হাফেজ যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ ইসলামী ব্যাংক নিয়ে মারামারিতে জড়াল দুই পক্ষ, আহত অনেকে নারায়ণগঞ্জে বিতর্কের পর মুসলিম রীতিতে মো. বিল্লালের দাফন সম্পন্ন গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার বিশ্ববাজারে এক লাফে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার

ফেইসবুকের নতুন নীতিমালা, ক্ষমতা হারাচ্ছেন জাকারবার্গ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকের সর্বময় ক্ষমতা হারাচ্ছেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জাকারবার্গ। নতুন একটি তদারকি বোর্ড গঠন করতে যাচ্ছে ফেসবুক। বোর্ডের সদস্যরা ইচ্ছা করলে জাকারবার্গের সিদ্ধান্তও বাতিল করে দিতে পারবেন।

নতুন নীতিমালাকে জাকারবার্গ এভাবে ব্যাখ্যা করেছেন, আমি কিংবা অন্য কেউ কোনো বিষয়ে একমত না হলেও বোর্ডের সিদ্ধান্ত মানার বাধ্যবাধকতা থাকবে।

ফেসবুকের এ তদারকি বোর্ড ২০২০ সালের শুরু থেকে কাজ শুরু করবে বলে জানা যায়।

বিদ্বেষ ছড়ানো কনটেন্ট নিয়ে গত কয়েক বছরে একাধিকবার সমালোচনায় পড়েছে ফেইসবুক। অনেক সময় বিপজ্জনক ভিডিও তারা সরাতে দেরি করেছে। কখনো আবার সরায়নি। এসবের কারণ সিদ্ধান্তহীনতা। এর প্রেক্ষিতে মার্কিন প্রশাসন থেকে ফেসবুককে স্বাধীন বোর্ড করতে চাপ দেয়া হয়।

নতুন তদারকি বোর্ড এখন থেকে এ ধরনের অভিযোগ পর্যালোচনা করবে। এটি হবে ফেইসবুকের ‘সুপ্রিম কোর্ট’। তারা যে সিদ্ধান্ত নেবে, সেটিই ফেসবুক গ্রহণ করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ