সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

জাকির নায়েককে ফেরত চাওয়ার ভারতীয় দাবি অস্বীকার মাহাথিরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডা. জাকির নায়েককে ফিরিয়ে দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুরোধ করেননি বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

মঙ্গলবার মালয়েশিয়ার একটি রেডিও স্টেশনকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। খবর মালয় মেইল ও গালফ নিউজের।

মাহাথির বলেন, অনেক দেশই তাকে চায় না। মোদির সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি আমাকে এই ব্যক্তির (জাকির নায়েক) ব্যাপারে জিজ্ঞাসা করেননি।

৬ সেপ্টেম্বর রাশিয়ায় ইস্টার্ন ইকনোমিক ফোরামের সম্মলেনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের মধ্যে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে দাবি করেন, মাহাথিরের কাছে জাকির নায়েককে ফেরত চেয়েছেন মোদি। এ ব্যাপারে দুই দেশই একমত হয়েছে, যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই দুই দেশের কর্মকর্তারা এ বিষয়ে আলোচনা চালিয়ে যাবেন।

তবে ভারতের এমন দাবিকে সরাসরি অস্বীকার করলেন মালয়েশীয় প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। জাকির নায়েককে তার জাতিগত বিভাজনমূলক মন্তব্যের পর মালয়েশিয়ায় প্রকাশ্যে কথা বলতে দেয়া হবে না বলেও জানান তিনি।

মাহাথির বলেন, জাকির নায়েক আমাদের দেশের নাগরিক নয়। তাকে পূর্ববর্তী সরকার এ দেশে স্থায়ী মর্যাদা দিয়েছিল। স্থায়ী বাসিন্দার দেশের ব্যবস্থা বা রাজনীতি সম্পর্কে কোনো মন্তব্য করার কথা নয়। তিনি লঙ্ঘন করেছেন তাই এখন তাকে কথা বলতে দেয়া হচ্ছে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ