রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮


৯ দিনের সফরে বাংলাদেশ আসছেন শায়েখ ইব্রাহিম আফ্রিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শায়খুল হাদীস মাওলানা জাকারিয়া কান্ধলভী রহ.-এর খলিফা এবংমুফতি মাহমুদ হাসান গাঙ্গুহী রহ.-এর জানেশীন খলিফা মাওলানা ইব্রাহিম আফ্রিকী আগামী ১৯ সেপ্টেম্বর  (বৃহস্পতিবার) বাংলাদেশ সফরে আসছেন।

ওই দিন দুপুর ১২ টায় তিনি ঢাকা বিমানবন্দরে অবতরণ করবেন। এ সফরে তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। কোথায় কখন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন তার সফরসূচি নিচে দেওয়া হল।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দক্ষিণখান, লাখনি পাড়া, মাহমুদিয়া মাদরাসা (আশিয়ান সিটি কেন্দ্রিয় জামে মসজিদ) যাবেন। সেখানে বাদ জোহর বয়ান করবেন। তারপর ধৈবড় সোবহানিয়া মাদরাসায় বাদ আসর মাসিক ইসলাহি মজলিসে বয়ান করবেন এবং সেখানেই রাত্রি যাপন করবেন।

মাওয়ায়েয হজরত মাওলানা ইব্রাহীম আফরিকী দা. মা

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯ টায় খিলগাঁও খিদমাহ হাসপালে গিয়ে দোয়া করবেন। নারায়নগঞ্জ সোনাহাজরা মাদরাসা মসজিদে জুমার বয়ান ও নামাজ পড়াবেন। বাদ আসর আল মাহমুদ কিন্ডার গার্টেন বোর্ডের আওতায় তিনটি বিল্ডিংয়ের ভিত্তি স্থাপন করবেন। বাদ মাগরিব তাকউয়াতুল ঈমান লিল বানাত মাদরাসায় মাসতুরাতের বায়াত। টিকরপুর জামেয়া মাহমুদিয়া মাদরাসায় ইসলাহি জোড়ে বয়ান ও রাত্রি যাপন।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আল জামিয়াতুল কেরামতিয়া খলিলীয়া কিউর, মুন্সিগঞ্জ-এ দোয়া। সকাল ১১ টা ৩০ মিনিটে আল মারকাজুল হক চাম্পাতলী মুন্সিগঞ্জ-এ নসিহত ও দোয়া। বাদ যোহর দেওভোগ মাদরাসায় ইসলাহি মজলিসে বয়ান। বাদ আসর হাজীপাড়া মাদরাসায় দোয়া। বাদ মাগরিব মুসলিমনগর মুন্সিগঞ্জ মাহফিলে বায়ান ও রাত্রি যাপন।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও ইসলাহি জোড়ে বয়ান ও বায়াআত। বিকাল ৩ টায় রংপুরের উদ্দেশ্যে রওয়ানা। বার আউলিয়া মাদরাসায় ইসলাহি জোড়ে বয়ান ও রাত্রি যাপন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯ টায় বগুড়া জামিল মাদরাসায় মাসতুরাতদের নসিহত-ইসলাহি বয়ান। বাদ জোহর হেলিকাপ্টারে নেত্রকোনা। নেত্রকোনা থেকে হেলিকাপ্টারে ঢাকা বসুন্ধরা অবতরণ। বাদ মাগরিব বসুন্ধরা মাদরাসায় বয়ান ও রাত্রি যাপন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মেরাদিয়া জামিয়া মাহমুদিয়া মাদরাসায় জিকিরের মাহফিল। সকাল ৯ টায় মালিবাগ মাদরাসায় মুলাকাত। ক্ষিলগাঁও মাহমুদিয়া মহিলা মাদরাসায় দোয়া। ১২ টায় জামিয়া রহমানিয়া মাদরাসাসহ আশপাশের মাদরাসার উলামা, তলাবাদের উদ্দেশে ইসলাহি বয়ান। বাদ আসর মিরপুর পূর্ব কাজী পাড়া দারুল উলুম ইব্রাহীমিয়া ম